Posts

Showing posts with the label সম্মতির গুরুত্ব

কিভাবে বুঝবেন আপনার সঙ্গীর সম্মতি আছে বা নেই?

Image
আপনি কিভাবে বুঝবেন যে সম্মতি আছে? যখন কোন ব্যক্তি স্পষ্টভাবে হ্যাঁ বলবে - কোনরকম চাপের শিকার না হয়েই। সম্মতি প্রদানের কিছু উদাহরণ: প্রতিটি ব্যক্তি যৌনমিলনে সম্মত হওয়ার পরে উৎসাহের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হচ্ছে। কমিটেড রিলেশনশীপ এমনকি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও যৌনতার প্রতিটি ধাপে অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়ার ব্যাপারে কোনও ব্যক্তি "না" বলে কিংবা অনিশ্চয়তায় ভোগে- থাকে তখন তার মতামতকে সম্মান জানানো। ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণে সক্ষম (নেশাগ্রস্ত বা মেন্টালি ডিজেবল নয়) এবং জোর করে আদায় করা হচ্ছে না। সম্মতি প্রদান হতে হবে নির্দ্বিধায় এবং সুস্পষ্টভাবে। "না" এর অনুপস্থিতির অর্থ "হ্যাঁ" নয়। "সম্ভবত" বলা, নীরবতা বা প্রতিক্রিয়া না জানানো মানেই সম্মতি দেওয়া না। কিভাবে বুঝবেন আপনার সঙ্গীর সম্মতি নেই? যখন- ঘুমোচ্ছে বা অচেতন। কাউকে বাধ্য করার জন্য আপনি হুমকি দেন বা ভয় দেখান তারা ড্রাগ বা অ্যালকোহল দ্বারা অপ্রকৃতস্থ আপনি কর্তৃত্ব বা বিশ্বাসের অবস্থান যেমন কোনও শিক্ষক বা নিয়োগকারী হিসেবে জোর করেন। সিদ্ধান্ত পরিবর্তন করলে ...

সম্মতি কি? সম্মতি কয় ধরণের? যৌনতার ব্যাপারে সম্মতির গুরুত্ব কতটুকু?

Image
যৌন সম্মতি যৌন ক্রিয়াকলাপে অংশ নেওয়ার একটি চুক্তি। কারও সাথে যৌনমিলনের আগে, আপনার জেনে নিতে হবে যে সেও আপনার সাথে যৌন সম্পর্ক করতে চায় কিনা! আপনি কী চান এবং কী চান না সে সম্পর্কে আপনার সঙ্গীর সাথে সৎ হওয়াও গুরুত্বপূর্ণ। সম্মতি জানানো এবং সম্মতি চাওয়ার অর্থ হল আপনার ব্যক্তিগত সীমানা নির্ধারণ এবং আপনার পার্টনারের মতামতকে সম্মান করা। তাছাড়া তৃতীয় কোন ব্যক্তির প্রভাব আছে কিনা তা পরীক্ষা করা। উভয় ব্যক্তিকে অবশ্যই যৌনতার সাথে একমত হতে হবে এবং সেটা সবসময়। যৌন সম্মতি কেমন হওয়া উচিত? ১) সুস্পষ্ট হতে হবে। সম্মতি হতে হবে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। আপনার পার্টনার কি উৎসাহের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়? তারা কি প্রতিটি যৌন ক্রিয়াকলাপের জন্য মৌখিক অনুমতি দিয়েছে? যদি দিয়ে থাকে- তাহলে স্পষ্ট সম্মতি আছে। নীরবতা কখনোই সম্মতির লক্ষণ নয়। এটা একটু ভুল ধারণা। কখনও ধরে নিবেননা যে আপনার পার্টনারের সম্মতি আছে - প্রত্যেকবার জিজ্ঞাসা করতে হবে। ২) মত পরিবর্তন হতে পারে। সেক্সুয়্যাল ইন্টারকোর্সের প্রতিটি পর্যায়ে আপনার পার্টনারের অনুমতি আছে কিনা খেয়াল রাখুন । এটাও লক্ষ করা গুরুত্বপূর্ণ যে সম্মতি যে কোনও ...