Posts

Showing posts with the label Parenting

লরেন্সে স্টেইনবার্গের ভাল প্যারেন্টিংয়ের ১০টি নীতি- বদলে দেবে আপনার শিশুর বেড়ে ওঠা।

Image
সঠিক উপায়ে বাচ্চা লালন-পালন করা পিতামাতার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ এবং একইসাথে একটি বিমেষ প্রাপ্তিও। আমরা প্রায়শই শিশুদের উপর আমাদের যা ইচ্ছে হয় তাই আরোপ করি অথবা আমাদের পিতামাতার ব্যবহৃত একই প্যারেন্টিং কৌশলগুলি ব্যবহার করি। হোক সেটি কার্যকর প্যারেন্টিং দক্ষতা কিংবা না হোক- তা নিয়ে ভাবিনা। প্যারেন্টিং সামাজ বিজ্ঞানের অন্যতম প্রধান গবেষণা ক্ষেত্র। আপনার প্যারেন্টিং স্টাইলটি কী এবং আপনার প্যারেন্টিং কতটুকু ইফেক্টিভ সেসব নিয়ে প্রচুর গবেষণা হয়েছে ইতোমধ্যেেই। " The Ten Basic Principles of Good Parenting " বইয়ে, লরেন্স স্টেইনবার্গ, পিএইচডি, তাঁর প্রায় ৭৫ বছরের সামাজিক বিজ্ঞানের গবেষণার উপর ভিত্তি করে প্যারেন্টিংয়ের টিপস এবং গাইডলাইন সরবরাহ করেন। যেগুলি অনুসরণ করে, আপনি আপনার শিশুর আচরণগত সমস্ত ধরণের সমস্যা এড়াতে পারেন বলে তিনি মনে করেন। তাহলে লরেন্সের ভাল প্যারেন্টিংয়ের নীতিগুলি কীকী? ১) প্রথমত আপনি কেমন সেটা গুরুত্বপূর্ণ । আপনি অন্য লোকদের সাথে যেভাবে আচরণ করেন তা থেকে আপনার বাচ্চারা শিখে মানুষের সাথে কখন কেমন আচরণ করতে হবে। এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে মন...