Posts

Showing posts with the label Pregnancy

নরমাল ডেলিভারিতে কখন সাইড কাটার (ইপিসিওটমির) দরকার হয়?

Image
নরমাল ডেলিভারির সময় কখনো কখনো সাইড কাটা ( ইপিসিওটমি) করার প্রয়োজন হয়। ইপিসিওটমি নিয়ে অনেকই ভয় পান। ভাবেন এটার চেয়ে সিজার করাই ভালো। আসলেই কি? ⭕ ইপিসিওটমি আসলে কি? নরমাল ডেলিভারির সময় যদি মায়ের যোনিপথের স্পেসের চেয়ে বাচ্চার মাথা বড় হয় তখন জায়গা বাড়ানোর জন্য যোনিপথে একটু কাটাই হচ্ছে ইপিসিওটমি বা সাইড কাটা। ⭕ ইসিওটমি কখন ও কিভাবে করা হয়? সবনরমাল ডেলিভারির সময় সাইড কাটা লাগে না। ডাক্তাররা যখন দেখেন বাচ্চার মাথা মায়ের যোনিপথের স্পেসের চেয়ে বড় আর সাইড না কেটে ডেলিভারী করালে চারপাশ ছিড়ে  ক্ষতবিক্ষত হয়ে ফিস্টুলা তৈরি হতে পারে- ঠিক তখনি একটু সাইড কেটে জায়গাটা বড় করে দেন যাতে বাচ্চা সহজে বেরিয়ে আসতে পারে৷ তাছাড়া এ অবস্থায় বিলম্ব হলে অক্সিজেন স্বল্পতার কারণে বাচ্চার ক্ষতি হতে পারে। ⭕ সাইড কাটার পরে কি সেলাই করা হয় নাকি এমনিতেই ভালো হয়ে যায়?? সন্তান প্রসবের পরপরই এই সাইডটা এতো সুন্দর করে সেলাই দেওয়া হয়, দেড়মাস বা ৪৫ দিন পর মা খুঁজেও পাবেনা কোথায় সাইড কাটা হয়েছিল। তাই এটা নিয়ে ভয়ের কিছুই নেই ৷ ⭕ সাইড কাটলে পরবর্তী করণীয় কি?? কাটা যায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনা রাখতে হবে।মা বেশিবেশি লেব...