Posts

Showing posts with the label Positive Parenting

লরেন্সে স্টেইনবার্গের ভাল প্যারেন্টিংয়ের ১০টি নীতি- বদলে দেবে আপনার শিশুর বেড়ে ওঠা।

Image
সঠিক উপায়ে বাচ্চা লালন-পালন করা পিতামাতার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ এবং একইসাথে একটি বিমেষ প্রাপ্তিও। আমরা প্রায়শই শিশুদের উপর আমাদের যা ইচ্ছে হয় তাই আরোপ করি অথবা আমাদের পিতামাতার ব্যবহৃত একই প্যারেন্টিং কৌশলগুলি ব্যবহার করি। হোক সেটি কার্যকর প্যারেন্টিং দক্ষতা কিংবা না হোক- তা নিয়ে ভাবিনা। প্যারেন্টিং সামাজ বিজ্ঞানের অন্যতম প্রধান গবেষণা ক্ষেত্র। আপনার প্যারেন্টিং স্টাইলটি কী এবং আপনার প্যারেন্টিং কতটুকু ইফেক্টিভ সেসব নিয়ে প্রচুর গবেষণা হয়েছে ইতোমধ্যেেই। " The Ten Basic Principles of Good Parenting " বইয়ে, লরেন্স স্টেইনবার্গ, পিএইচডি, তাঁর প্রায় ৭৫ বছরের সামাজিক বিজ্ঞানের গবেষণার উপর ভিত্তি করে প্যারেন্টিংয়ের টিপস এবং গাইডলাইন সরবরাহ করেন। যেগুলি অনুসরণ করে, আপনি আপনার শিশুর আচরণগত সমস্ত ধরণের সমস্যা এড়াতে পারেন বলে তিনি মনে করেন। তাহলে লরেন্সের ভাল প্যারেন্টিংয়ের নীতিগুলি কীকী? ১) প্রথমত আপনি কেমন সেটা গুরুত্বপূর্ণ । আপনি অন্য লোকদের সাথে যেভাবে আচরণ করেন তা থেকে আপনার বাচ্চারা শিখে মানুষের সাথে কখন কেমন আচরণ করতে হবে। এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে মন...

প্যারেন্টিং কতপ্রকার? আপনার প্যারেন্টিং স্টাইল কোনটি?

Image
বাবা অথবা মা হওয়ার একটি মজার দিক হল আমাদের প্রত্যেকের বাচ্চা লালন-পালনে কিছু পার্থক্য রয়েছে। একইসাথে, এক অভিভাবকের সাথে অন্য অভিভাবকদের রয়েছে অনেকখানি মিল। গবেষকরা চেষ্টা করেছেন চারটি সাধারণ প্যারেন্টিং শৈলীতে পিতামাতাকে গ্রুপ করার! আপনার প্যারেন্টিং স্টাইলটি হচ্ছে আপনার সন্তান লালনপালনের জন্য ব্যবহার করা কৌশলগুলির সংমিশ্রণ। ১৯৬০ এর দশকে ''ডায়ান বাউমরিন্ড'' প্যারেন্টিং শৈলীর একটি সাধারণ-রেফারেন্সযুক্ত শ্রেণিবিন্যাস তৈরি করেন। ৪টি বাউমরিন্ড প্যারেন্টিং শৈলীর স্বতন্ত্র নাম এবং বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হল- ১) কঠোরভাবে কর্তৃত্ববাদী ২) বন্ধুসুলভ প্যারেন্টিং ৩) অনিয়ন্ত্রতি স্বাধীনতা ৪) কম কর্তৃত্বপূর্ণ প্যারেন্টিং প্রতিটি প্যারেন্টিং স্টাইল কমপক্ষে ৪টি বিষয়ের উপর নির্ভর করে: নিয়মকানুন বা শৃঙ্খলাশৈলী, যোগাযোগ, লালনপালন এবং প্রত্যাশা। চলুন এবার বাউমরিন্ড প্যারেন্টিং স্টাইলের ৪ ধরণের প্যারেন্টিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ১) কর্তৃত্ববাদী প্যারেন্টিং: কর্তৃত্ববাদী পিতামাতাকে অনুশাসক হিসাবে ভাবা হয়। তারা সামান্য আলোচনার মাধ্যমে একটি কঠোর শৃঙ্খলা স্টাইল ব্যবহার করে। ...